Текст песни
আসমানের মালিক
ও আসমানের মালিক তুমি
কবুল করো মোরে,
আসুক যতই বাদলা তুফান
আসীন করো ভোরে
প্রভু, কবুল করো মোরে
চলার পথে হাজার বাঁধা
ব্যাকুল এ মন কাঁদে
কি আঁধারে হারালো মন
আকুল আর্তনাদে
দাও ভরে দাও রহম দিয়ে
তোমার প্রেমের ঘোরে
তোমার দেয়া হুকুম তালিম
যাইনি শুধা ধারে
কে আছে আর তনু মনে
রহম দিতে পারে
দাও বয়ে দাও রহম বারি
আমার ঘরের দোরে